বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

নিকুঞ্জে মাঠ দখল ইস্যু: ফুঁসে উঠেছে এলাকাবাসী

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ-২ এর মাঠের একাংশ দখল করে ফুড কোর্ট নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিকুঞ্জ কল্যাণ সমিতির সমাজ কল্যাণ নিযুক্ত অনির্বাচিত প্রশাসক মোহাম্মদ ইনসানের নেতৃত্বে হাতেগোনা কিছু প্রভাবশালী মুরব্বি ও রাজনৈতিক সুবিধাভোগীদের যোগসাজশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে—যা হাজারো বাসিন্দার মতামতের সম্পূর্ণ পরিপন্থী।

সমিতির পক্ষ থেকে মাঠের উত্তরাংশে ফুটপাতের ভাসমান হকারদের জন্য অবৈধভাবে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর ভাষ্য, অতীতে কোনো সরকার এই মাঠ দখলের সাহস দেখায়নি, অথচ এখন ‘বন্দোবস্ত’ নামে ইতোমধ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুখেলাধুলা ও সামাজিক ব্যবহারের জন্য নির্ধারিত মাঠে বর্তমানে নতুন করে ৩০ জন হকারের বসার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, এই দখলদারিত্ব ভবিষ্যতে চাঁদাবাজি ও রাজনৈতিক দখলের স্থায়ী রূপ নিতে পারে। এলাকাবাসীর ভাষায়, “আজকের এই দখল ভবিষ্যৎ প্রজন্মের হক ছিনিয়ে নেওয়ার সূচনা।”

সচেতন বাসিন্দারা দীর্ঘদিন ধরে মাঠে বাণিজ্যিক ব্যবহার ও বিয়ের অনুষ্ঠানের বিরোধিতা করে এলেও, কল্যাণ সমিতি তা অব্যাহত রেখেছে। এবার পুরো মাঠ গ্রাসের চেষ্টায় ক্ষুব্ধ বাসিন্দারা মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102