বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে সড়কের পাশে পার্ক করা বাসে আগুন লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ জন দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি মাহমুদা হাবিবা এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির
সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কমিটির সদস্য মোঃ সাদিক রিয়াজ, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিগত প্রথম বৈঠকের আলোচ্য বিষয়সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম এবং চলমান Non – Formal Education Development – এর অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি(পিইডিপি-৫) এর বাস্তবায়ন অগ্রগতি আলোচনা করা হয়। কমিটির সদস্যগণ উপস্থাপিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোন অপরাধমূলক সম্পৃক্ত হতে না পারে সেজন্য তাদেরকে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ক্ষেত্রে কোন অঞ্চলের সকল স্কুলই যেন অন্তর্ভুক্ত থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

প্রাথমিক শিক্ষা লেভেলে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক যেনো পদায়ন করা হয় সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।

বৈঠকে কমিটি দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর National Education Policy নির্ধারণের বিষয় সুপারিশ করে।

কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি, শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করতে সুপারিশ করে।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এমনভাবে নেয়া উচিত যেন শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট/কোচিংয়ে পড়তে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।

কমিটির প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সহজতর ও দ্রুততম উপায় বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির নিকট উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102