বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাতে পারবে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে রয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে দৃষ্টিভঙ্গি, তা এখনো শেষ হয়ে যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরান নিয়মিত পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102