বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১

তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ ফরিদুল ইসলাম (৪৭) নামে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি।

ইসলামিবই খুঁজুন
মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত ৮টা ১০ মিনিটে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়,   তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এসআই (নিঃ) আজিজ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ফরিদুল ইসলাম তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, থানার সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
মামলা দুটির মধ্যে একটি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলাসহ দণ্ডবিধির একাধিক ধারার মামলা। অপরটি জামালপুরের মাদারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলা।
গ্রেফতার ফরিদুল ইসলামের পিতা আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল এবং মাতা লতিফা বেগম। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ থানার পশ্চিম সুখনগরী গ্রামে। তিনি বর্তমানে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102