ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডের আর্মি সোসাইটির ১নং গেটের নতুন রাস্তার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও আগামী ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব হেলাল তালুকদার।
আজ সোমবার সকাল ১১টায় তিনি ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তার বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন হেলাল তালুকদার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার কবির মিথুন, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন সরকার, কবির হোসেন, গোলাম ফারুকসহ স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।