শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

উত্তরায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা থেকে কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি রেজাউল করিম উজ্জ্বল (৫০)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম উজ্জ্বলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজলি গ্রামে। তিনি ইউসুফ আলী মিয়ার ছেলে। রাজনৈতিক জীবনে তিনি ঘিওর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102