সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগে নিষিদ্ধ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি বিপ্লব খান গ্রেপ্তার পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, আদালতে স্বীকারোক্তি স্ত্রীর দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ

পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, আদালতে স্বীকারোক্তি স্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে এবং সন্তানের ভরণপোষণ ঠিকমতো না দেওয়ার বিরোধ থেকেই স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুন নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী রুনা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়ার একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোনের দায়ের করা হত্যা মামলার তদন্তভার নেয় পিবিআই ঢাকা জেলা।

তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হারুনের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করেন স্ত্রী রুনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ঘরে রেখেই বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই বলছে, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102