সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগে নিষিদ্ধ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি বিপ্লব খান গ্রেপ্তার পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, আদালতে স্বীকারোক্তি স্ত্রীর দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ

তুরাগে নিষিদ্ধ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি বিপ্লব খান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্য ক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয়-স্থানীয় বিভিন্ন পদের নেতা মো. বিপ্লব খানকে (৩৩) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ

তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার গভীর রাতে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরে ‘চামেলী ভবন’ এর ১১ তলার একটি সাব-লেট বাসায় অভিযান চালিয়ে   রাত আনুমানিক ১টা ৫ মিনিটে বিপ্লব খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত বিপ্লব খান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজধানীর তুরাগ থানা এলাকা হলেও তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান বদলে আত্মগোপনে ছিল।

রাজনৈতিক পরিচয়ে জানা যায়, বিপ্লব খান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাম ভাঙিয়ে যেকোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও আত্মগোপনের খবরের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ডিসি আরো বলেন, রাজধানী উত্তরায় নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে অন্যান্য থানায় কোনো রাজনৈতিক বা হিংসাত্মক ঘটনার মামলা রয়েছে কি না তাও যাচাই বাছাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102