রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যা ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঢাকা, ০৮ নভেম্বর ২০২৬:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত প্রার্থনা করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে জাতীয় সংসদের সংসদ সদস্যগণ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102