সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার আইনজীবীর মাধ্যমে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102