সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন

দখল-দূষণে বসবাসের অযোগ্য হচ্ছে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বায়ুদূষণ। শব্দদূষণ। যানজট। নদী-জলাভূমি দখল। সবুজের সংকট। অপরিকল্পিত নগরায়ণ। দুর্বল নাগরিক সেবা। রাজধানী ঢাকা নিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত বিষয় এগুলো। এর প্রতিফলন পাওয়া যাচ্ছে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকাতেও। ঢাকার অবস্থান তালিকার তলানিতে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। তালিকায় ঢাকার পরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ও লিবিয়ার রাজধানী ত্রিপোলি। নগর বিশেষজ্ঞদের মতে, কয়েক দশকে ঢাকার আয়তন ও জনসংখ্যা দ্রুত বেড়েছে। সেই অনুপাতে গড়ে ওঠেনি পরিবহন, আবাসন, পানি, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা উন্মুক্ত ও সবুজ এলাকার অবকাঠামো।

বায়ুদূষণ বাড়ছেই

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) তথ্য অনুযায়ী, ঢাকায় বায়ুদূষণের বড় উৎস নির্মাণকাজ। এরপর রয়েছে ইটভাটা ও কারখানা, যানবাহন, আন্তঃদেশীয় দূষিত বায়ু, রান্নার চুলা ও বর্জ্য পোড়ানো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102