গাজীপুর মহানগরের টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানানো যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।