শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাশেদ খান উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ডিমান্ড-বেসড ট্রেনিং ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’

শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থেকেও অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভালো করছে। ওরা পারলে আমরা কেন পারবো না? দেশের সার্বিক উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অত্যন্ত জরুরি।

আজ মন্ত্রী চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BKTTC) এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সেখানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামে আরও দক্ষ কর্মী কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ে ফিরে সার্বিক পর্যালোচনা ও আলোচনার আশ্বাস দেন। তিনি নতুন উদ্যোগের কথা জানিয়ে বলেন, কোন অঞ্চলে কী ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে এবং কোন ধরনের স্কিল বা ট্রেইনিং প্রয়োজন, তা চিহ্নিত করে সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা চট্টগ্রাম থেকেই এমন একটি পাইলট প্রোগ্রাম শুরু করতে চাই।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন দেশে কর্মরত আমাদের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান থাকবে তারা যেন নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করেন এবং কোথায় কী ধরনের কাজের চাহিদা রয়েছে তা চিহ্নিত করেন। বিদেশের বাজার ও চাহিদানুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে শতভাগ দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি সম্ভব হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102