সাভার, ঢাকা, ৩ অক্টোবর ২০২৬ – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে’ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য ‘এআই (অও) ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
ডিআইইউ-এর ‘অফিস অফ দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধিদের অংশগ্রহণে দুই মাসব্যাপী প্রথম প্রশিক্ষণ ব্যাচের সফল সমাপ্তি উপলক্ষে এই আয়োজনটি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’-এর উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান। অনুষ্ঠানে ্অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের সদস্য অঅকিব অঅরাফাত খান,হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার; পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, জেনেটিক ইহ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী; জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী; সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম; এবং ‘স্কিল জবস’-এর বিজনেস হেড ও ডিআইইউ-এর সিডিসি (ঈউঈ)-এর ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীল উপায়ে এআই (অও)-এর ব্যবহার, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এটি স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যাতে এআই এবং পার্সোনালাইজড এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও অন্বেষণ করা যায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট প্রদর্শন করা হয় এবং অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সফল অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
ক্যাপশনঃ – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য ‘এআই (অও) ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।