শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাশেদ খান উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নগরবাসীকে সাথে নিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের হকার মুক্ত ফুটপাত, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর উপহার দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে-ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

আজ জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে আয়োজিত ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন কালে তিনি এ কথা জানান এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা বিগত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিভিত্তিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি। আমাদের প্রধান লক্ষ্য নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা এবং ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা।”

তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসা-বাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। তিনি বাসা-বাড়ি ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রশাসক আরো জানান, বর্তমানে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম (মাত্র ৮০ জনের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন)। নগরবাসী ও ডিএনসিসির সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন | তিনি আরো জানান,সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ডিএনসিসি স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছে।

প্রশাসক বলেন, ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ফুটপাত সফলভাবে উদ্ধার করা হয়েছে। জনগণের সুবিধার জন্য এ ধরনের ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পুনর্দখল রোধে স্থানীয় জনগণ, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। প্রশাসক শহরের সামগ্রিক উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতার অনুরোধ জানান |

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102