শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

তুরাগে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় কামরুন্নাহার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে রূপায়ন সিটির পেছনে নলভোগ এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় মুনি সাহার বাড়ির ২য় তলায় স্বামী মনিরুল ইসলামের সঙ্গে ভাড়া থাকতেন কামরুন্নাহার।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মৃতের স্বজনদের উপস্থিতিতে আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102