সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণা

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ৩ মে, ২০২৬

রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন করে শিক্ষা বৃত্তি বা বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, প্রতারকরা কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পিন কোড এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহের চেষ্টা করছে, যার মাধ্যমে তারা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করতে পারে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তাদের পক্ষ থেকে কখনোই ফোনের মাধ্যমে কোনো শিক্ষার্থী বা অভিভাবকের নিকট ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, ডেবিট/ক্রেডিট কার্ডের বিস্তারিত বা ওটিপি চাওয়া হয় না।

কলেজ কর্তৃপক্ষ সকলকে সতর্ক করে বলেছে, অপরিচিত কোনো নম্বর থেকে এ ধরনের প্রস্তাব এলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে তা উপেক্ষা করতে এবং প্রয়োজনে সরাসরি কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সতর্কতাই এ ধরনের ডিজিটাল প্রতারণা প্রতিরোধের প্রধান উপায়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102