মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নিরাপত্তা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রাজধানীর উত্তরা এলাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে উত্তরা অফিসার্স ক্লাব। ক্লাব কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় শুরু হওয়া এ আয়োজন দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পান্তা-ইলিশের আয়োজন, লোকজ সাজসজ্জা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। সকাল থেকেই নানা বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের সংস্কৃতির প্রতিচ্ছবি। নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নির্বাহী সদস্য মশিউর রহমান বলেন, “এই উৎসব শুধু আনন্দের নয়, এটি বাঙালির ঐক্য ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করে।”

জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম হারুন অর রশিদ বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এই ধরনের আয়োজন আমাদের সামাজিক সম্প্রীতি বাড়ায়।”

এছাড়া মহিলা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ বলেন, “নারীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়েছে। পরিবারকেন্দ্রিক এই উৎসব আমাদের সংস্কৃতিকে নতুন করে উদযাপনের সুযোগ করে দেয়।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102