শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরা পশ্চিম থানায় নতুন ওসি খালিদ মনসুরের যোগদান

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালিদ মনসুর।

২৫ মার্চ (বুধবার) তিনি উত্তরা পশ্চিম থানায় যোগদান করেন।

এর আগে গত ২৪ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে ডিএমপি বনানী থানা থেকে তাকে উত্তরা পশ্চিম থানায় পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একই চিঠিতে সাবেক ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপি গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

নবাগত ওসি মোহাম্মদ খালেদ মনসুর সম্পর্কে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ডিএমপির শাহবাগ থানায় দায়িত্ব পালন করেন। সবশেষ ডিএমপি গুলশান বিভাগের বনানী থানা থেকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানায় যোগদানের বিষয়ে নবাগত ওসি মোহাম্মদ খালেদ মনসুর উত্তরা নিউজকে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোন অপরাধ দমনে সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102