মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় ১৫ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২৪ লিটার মদ

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আরিফ নাশাদ আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তুরাগ থানাধীন মান্দুরা-বৃন্দাবন বস্তিতে (উত্তরা ১৭ নম্বর সেক্টর সংলগ্ন) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী, বাকীরা মাদক সেবনে জড়িত ছিল।

এ সময় বস্তির একটি কক্ষে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ২৪ লিটার বাংলা মদ ও ২ বোতল কেরু জব্দ করা হয়।

দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, উত্তরা ১৭ নম্বর সেক্টর সংলগ্ন বৃন্দাবন্দ-মান্দুরা এলাকায় সন্ধ্যার পর গোপণে মাদকের আড্ডা পরিচালিত করতো চক্রটি। খবর পেয়ে অভিযান চালিয়ে এ সময় চক্রের সদস্যদের গ্রেপ্তার করা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102