সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

উত্তরায় আবাসিক হোটেল থেকে নারীসহ ১২ জন গ্রেফতার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুরি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন সুজন (৩৪), রাজশাহীর মতিহার উপজেলার শ্যামপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে মো. শামীম (৩৯), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কামারগ্রামের ওদুত মোল্লার ছেলে শাকিল মোল্লা (২৩), নওগার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রায়হান (২৪), ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকার মো. মহসিনের ছেলে মো. পারভেজ (২৭), ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আজই উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৫), নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল গ্রামের আবু সাঈদের ছেলে আবু সায়েম (৪৬) ও পাঁচ নারী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাঁচ নারী হোটেলটিতে পতিতাবৃত্তি করতো। অন্যদের মধ্যে আবু সায়েম হোটেলটির ম্যানেজার, আশরাফুল আলম ফ্লোর ইনচার্জ, রায়হান ও শাকিল ক্লিনার, শাহাদাৎ হোসেন সুজন সেপ এবং ফ্রন্ট ডেক্স রিসিপশনিস্ট পারভেজ ও শামীম।
তিনি বলেন, হোটেলের ভেতরে বডি মেসেজ আর স্পার নাম করে চলতো পতিতাবৃত্তি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102