রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

টঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার: মূল হোতাসহ তিনজন গ্রেফতার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া এক যুবকের মাথাবিহীন লাশ হত্যাকাণ্ডের মূল হোতা ও দুই সহযোগীকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ২:৩০ মিনিটে অভিযুক্ত আপেল মাহমুদ সাদেক (৪২), তার সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫) ও সাদেকের স্ত্রী শাওন বেগম (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাছিমপুর এলাকায় দুটি ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা খবর দিলে পুলিশ ব্যাগ খুলে অর্ধগলিত ও মাথাবিহীন লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের অলি মিয়া (৩৫) হিসেবে নিশ্চিত হয়েছে।

তদন্তে উঠে এসেছে, পূর্ব বিরোধের জেরে আপেল মাহমুদ সাদেক তার সহযোগী ও স্ত্রীকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অলিকে বাসায় ডেকে এনে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে লাশ লুকিয়ে রাখা হলেও ভোরে লোক কম থাকায় ব্যাগে রেখে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102