সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

উত্তরায় চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
প্রতীকী ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় চাকরির প্রলোভন দেখিয়ে একটি ফ্ল্যাটে দুই নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী দুই নারীকে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠির বাবুল সরকার (৫০), কুমিল্লার আবুল কাদের (৬০), শেরপুরের রিপন মিয়া (৩৫) ও উত্তরার রাম গোপাল (৪০)। তাদের মধ্যে তিনজন উত্তরা ও তুরাগ এলাকায় বসবাস করেন।

মামলার এজাহারে এক ভুক্তভোগী উল্লেখ করেন, পরিচয়ের সূত্র ধরে আবুল কাদের তাকে চাকরির কথা বলে বাসায় ডেকে নেন। সেখানে বাবুল সরকার টাকার বিনিময়ে বা শারীরিক সম্পর্কের শর্ত দেন। রাজি না হলে কাদের তাকে বাবুলের সঙ্গে রুমে পাঠিয়ে দেন এবং পরে বাবুল তাকে ধর্ষণ করেন। একই ফ্ল্যাটে উপস্থিত অন্য নারীও জানান, চাকরির প্রলোভনে ডেকে এনে রাম গোপাল তাকে ধর্ষণ করেছেন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবায় ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। পরে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, “একটি বাসার পাশাপাশি দুটি রুমে পৃথকভাবে দুই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। চার আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102