রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ আটক ২

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (সোমবার) দুপুরে তুরাগের ধউর এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিলসহ হাতেনাতে নাগর হোসেন (৩২) ও শিমুল (২১) কে আটক করেছে তুরাগ থানা পুলিশ।

আটক নাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধানী উথলি বাজারের সেনরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের ছেলে। অপর মাদক কারবারী শিমুল একই এলাকার সোহেল রানার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম উত্তরা নিউজকে বলেন, সবজির গাড়িতে করে তারা ফেনসিডিলগুলো টঙ্গীর দিকে নিয়ে যাচ্ছিল। গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যুগান্তরকে জানিয়েছেন ওসি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102