রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

নিরাপত্তা ও শৃঙ্খলায় উত্তরা ৩-এর বিশেষ সভা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম পিপিএম।

সভায় তিনি বলেন, “বিমান দুর্ঘটনার সময় উত্তপ্ত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। কিন্তু হকারদের ভাড়া দিয়ে আবার সরানোর দাবি করা দ্বিচারিতা।” তিনি আরও বলেন, “জনবল সীমিত হলেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। তথ্য-প্রমাণ দিন, আমরা ব্যবস্থা নেব।”

ওসি উত্তরা পশ্চিম থানা মো. আব্দুর রহিম মোল্লা বলেন, “উত্তরার সব সমস্যা আমরাই দেখছি। জনগণের সহযোগিতা পেলে সমাধান সম্ভব।”

সেক্টরের বাসিন্দারা ফুটপাত দখল, রাস্তা পারাপারে ঝুঁকি, যানজট, নারী-শিশুদের চলাচলে প্রতিবন্ধকতা, অটোরিকশার সংকট ও নিরাপত্তার অভাব তুলে ধরেন। তারা প্রতিটি মোড়ে সিসিটিভি ক্যামেরা ও স্পিকার স্থাপনের দাবি জানান।

সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ড. আনোয়ার হাসান নূর। তিনি বলেন, “নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন ও জনগণের সমন্বয়ই মূল চাবিকাঠি।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102