বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

দিয়াবাড়িতে জুলাইয়ে আহত শিক্ষার্থীর ওপর হামলা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটার দিকে দিয়াবাড়ি গোল চত্বরের সামনে উত্তরায় জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী আসাদুর রহমান আকাশ ও মুনতাসির মামুনের ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ইউনুসবিরোধী স্লোগান দেয়ায় আকাশ প্রতিবাদ জানায়। এ সময় গলায় আইডি কার্ড পরিহিত একদল দুর্বৃত্ত আকাশের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ফরিদুল ইসলাম জানান, এখানে আওয়ামী লীগের উস্কানিতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আকাশের অবস্থা ভাল না।

বিকাল পাঁচটায় রিক্সায় করে আহত আকাশকে নিয়ে আসা হয় উত্তরা ১৩ নম্বর সেক্টরের লুবানা হাসপাতালে।

রাকিবুল জানায়, আকাশের অবস্থা ভাল না। বার বার কাঁপুনি দিচ্ছে। এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি আকাশকে।

হামলা আহত অপর শিক্ষার্থী মুনতাসির মামুন উত্তরা ১০ নম্বর সেক্টরের আইইউবিএটি শিক্ষার্থী বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে উত্তরার সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন আসাদুর রহমান আকাশ। এবার দিয়াবাড়িতে শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর মারধরের শিকার হন উত্তরা টাউন কলেজের এই শিক্ষার্থী

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102