রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা, ছাত্রসহ বহু হতাহত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ (সোমবার) দুপুর আনুমানিক ১টা ১৬ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের পেছনে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেককে আশপাশের হাসপাতালগুলোতে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর যুগান্তরকে জানায়, আমি ক্লাশ শেষ করে মাত্র বের হই। ওই সময় দেখি ক্যান্টিনের সামনে শব্দ হয়ে আগুন ধরে গেছে।

জানা যায়, এ ঘটনায় ছাত্রছাত্রী ও বিমানে থাকা পাইলটসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।

উদ্ধার তৎপরতা ঘিরে ওই এলাকায় বিপুল সংখ্যক উৎসুক জনতার অবস্থান লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102