বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকার ফলের আড়ৎ হতে বিএনপি’র বহিঃস্কৃত নেতা মিলন ও তার দলের ৬ জনকে গ্রেফতার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প উত্তরার সেনা সদস্যরা।

গতকাল (১২ জুলাই ২০২৫ইং) শনিবার সাঁড়াসি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অদ্য গোপন তথ্যের ভিত্তিতে ১২ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১২.৩০ হতে ০৪.০০ ঘটিকা পর্যন্ত উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকার ফলের আড়ৎ এ অভিযান চালিয়ে বিএনপি এর বহিঃস্কৃত নেতা মিলন ও তার দলের লোকজনকে গ্রেফতার করা হয়।

সেনা সদস্যরা জানায়, দীর্ঘ দিন যাবৎ তার এবং তার দলের সদস্যদের নামে বিভিন্ন ধরণের চাঁদাবাজির অভিযোগ পায় তারা। এর পরিপ্রেক্ষিতে, অভিযান চালিয়ে যথাযথ প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

  • আটককৃত ব্যক্তিরা হলো মোঃ মিলন, পিতাঃ মৃত আব্দুস সাত্তার মাতাঃ মৃত মরিয়ম বেগম,আব্দুল্লাহপুর পশ্চিম বেড়িবাঁধ।
  • মোঃ সাইদুল ইসলাম পিতাঃ সাহাব্বর আলী মাতাঃ আমেনা খাতুন, উত্তর সেক্টর-১০, রানা ভোলা তিতাস পাড়া।
  • মোঃ কাজিম উদ্দিন, পিতাঃ মোঃ আবুল কাশেম মাতাঃ মোছাঃ আজিরন ঠিকানাঃ উত্তরা সেক্টর-১০, সুইচ গেইট।
  • মোঃ আব্দুর রহিম মান্নান পিতাঃ মোঃ বেলাল হোসেন মাতাঃ মোছাঃ রওশন আরা বেগম, উত্তর সেক্টর-৯ আব্দুল্লাহপুর,মোঃ রিপন,সুইচ গেইট পাম্প, উত্তরা ১০ নং সেক্টর।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102