রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা

মেট্রোরেলে যাত্রীচাপে শীর্ষে মিরপুর-১০, নিম্নে উত্তরা দক্ষিণ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকার মেট্রোরেলে যাত্রী চলাচলে শীর্ষে রয়েছে মিরপুর-১০ স্টেশন। ২০২৫ সালের জুন পর্যন্ত ডিএমটিসিএলের পরিসংখ্যান অনুযায়ী, এ স্টেশন দিয়ে যাতায়াত করেছে এক কোটি ৭৮ লাখেরও বেশি যাত্রী। অন্যদিকে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করেছে উত্তরা দক্ষিণ স্টেশনে—মাত্র সাড়ে ১১ লাখ।

মোট ১৫ কোটি ৭৫ লাখ যাত্রীর মধ্যে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও সচিবালয় স্টেশন দিয়েও যাতায়াত করেছে এক কোটির বেশি যাত্রী। দ্বিতীয় সর্বোচ্চ যাত্রী ছিল উত্তরা উত্তরে—প্রায় ১ কোটি ৭৬ লাখ।

মেট্রোরেলে দৈনিক গড়ে চার লাখ যাত্রী চলাচল করছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়; ২৭ ফেব্রুয়ারি একদিনেই মেট্রোরেল ব্যবহার করেন ৪ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ।

বর্তমানে ২৪টি ট্রেন সেটের মধ্যে ১৪টি নিয়মিত চলাচল করছে। পর্যাপ্ত জনবল না থাকায় এখনো তিন মিনিট পরপর ট্রেন চালানো সম্ভব হয়নি।
২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ২৪৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০ গুণের বেশি।

ডিএমটিসিএল জানায়, লোকবল ও সময়সীমা বাড়ানো গেলে যাত্রী ও আয় আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102