রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

খিলক্ষেতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ডিএনসিসির দুই কর্মী নিহত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
প্রতীকী ছবি | উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেত এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে পুলিশ আটক করেছে।

রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই পরিচ্ছন্নতাকর্মী যথাক্রমে ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ড ও কুড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা ছিলেন।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, দুর্ঘটনার সময় পরিচ্ছন্নতাকর্মীরা মহাসড়ক পরিষ্কার করছিলেন। হঠাৎ দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। চালককে আটক করে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একজন ট্রাফিক সার্জেন্টও নিশ্চিত করেন, রাস্তায় পারাপারের সময় কাভার্ডভ্যানটি পরিচ্ছন্নতাকর্মীদের চাপা দেয়ার কারণে তারা মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত মোছা. নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে এবং আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102