সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

তুরাগে সড়কজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর তুরাগ এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও রাস্তাঘাটের বেহাল দশা। বিশেষ করে তুরাগের রানাভোলা, বাউনিয়া, বাদালদি, উলুদাহ ও তাফালিয়া এলাকার প্রধান ও অলি-গলি রাস্তাগুলো কাদাপানিতে একাকার হয়ে গেছে। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডে বছরের পর বছর ধরে রাস্তাঘাটের কোনো বড় সংস্কার হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ।

৫২ নম্বর ওয়ার্ডের বাদালদি এলাকার বাসিন্দা মেহেদি হাসান বলেন, “এক যুগের বেশি সময় ধরে বাউনিয়া থেকে উলুদাহর মেইন রোড ভেঙে পড়ে আছে। প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিনেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

রানাভোলা ৩ নম্বর রোডের বাসিন্দা মোবারক হোসেন বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর ভাড়ায় লোক এনে পানি নামাতে হয়। আমাদের রাস্তা ও ড্রেন কিছুই নেই।”

৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলে রাব্বি বলেন, “দশ বছর ধরে সংস্কার হয়নি আমাদের রোডের। আশপাশের রাস্তায় কাজ হলেও আমাদেরটা অজানা কারণে উপেক্ষিত থেকে গেছে।”

তাফালিয়া এলাকার চিত্রও একই। স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, “ভাঙা রাস্তা, কাদাপানি, ড্রেনেজ সমস্যা বছরের পর বছর ধরে একই রকম। কাউন্সিলর না থাকায় আমাদের কথা বলারও কেউ নেই।”

এ অবস্থায় দ্রুত ড্রেনেজ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে ডিএনসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তুরাগের ভুক্তভোগী বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102