শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

পোপের পোশাকে নিজের ছবি দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ ক্যাথলিকরা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৪ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘পোপ’ হিসেবে কল্পনা করে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন ক্যাথলিক সম্প্রদায়, বিশেষ করে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স।

ছবিটি শেয়ার করা হয়েছে হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। ছবিটি এমন এক সময়ে সময়ে প্রকাশ করা হয়েছে, যখন ক্যাথলিক বিশ্ব প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। গত ২১ এপ্রিল মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আসলে আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন। তিনি খুব ভালো। দেখা যাক কী হয়’।পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্ধারণে ভ্যাটিকানে বুধবার থেকে শুরু হচ্ছে কনক্লেভ। এ নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি ট্রাম্পের পোস্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ‘এই ছবি বিশ্বাসীদের অবমাননা করে, ধর্মীয় প্রতিষ্ঠানকে অপমান করে এবং প্রমাণ করে যে, ডানপন্থীদের এই নেতা সার্কাসে রসিকতা করতেই পছন্দ করেন। তবে হোয়াইট হাউজ এই সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন এবং সবসময় ক্যাথলিক ও ধর্মীয় স্বাধীনতার পক্ষেই অবস্থান নিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102