বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান এবার মহাখালীর পুরনো ভবনে আগুন ‘জুলাইযোদ্ধা’ শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে : আরশ খান ফেনীতে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী ইরানের সন্দেহজনক ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় বেড়েছে নির্মাণকাজ বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক খুলছে কাল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার।শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।ছুটি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। পরদিন থেকেই শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৪০ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো।যদিও সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা ছিল, তবে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি।ফলে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান।মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও দীর্ঘ ছুটির পর আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে ক্লাস শুরু হবে। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক পর্যায়ে এই ছুটি প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102