মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

র‍্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার হয়েছেন।

শনিবার মধ্যরাতে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাস টার্মিনালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ও র‌্যাব-৫, রাজশাহী যৌথ এ অভিযান চালায়।

আজ রোববার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া গ্রামের ওলি মোল্লার ছেলে সুমন মোল্লা (২৭) ও গোপ্তেরগাথি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমারত হোসেন (৪৮)।

র‌্যাব জানায়, গত ২৫মে ভোর সোয়া ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড় এলাকায় দনু মোল্লা ও দিনু মোল্লার পিকআপ ভ্যানের সামনে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। ঘটনার পর আন্ত:জেলার ডাকাত দলের সদস্যরা নাটোর জেলার সদর থানা এলাকায় অবস্থান করে।

র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল নাটোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানা যায়, ডাকাত দলের সদস্যরা ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অবস্থান করছে।

এরপর র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ও র‌্যাব-৫, রাজশাহী যৌথ অভিযান পরিচালনা করে সুমন মোল্লা ও ইমারত হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আসামিদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102