রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

গুলশানে ৮ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ৮০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতদের নাম-মো: আবু জাহের (৫৬) ও মনোয়ারা বেগম (৫২) ।

সোমবার (২১ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল।
ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য তেজগাঁও এলাকার কুনিপাড়া পাঁকা রাস্তার উপর ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০০ পিস ইয়াবাসহ জাহের ও মনোয়ারাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূ্ল্য ২৪ লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102