মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মেট্রোরেল ফের চালু, মাংসের বিষয়ে বিশেষ নির্দেশনা

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৮ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক দিন মেট্রোরেল সেবা বন্ধ ছিল। সে বিরতি শেষে আজ রোববার থেকে আবার চালু হয়েছে সেবা দান। রাজধানীবাসী মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন আজ সকাল সাড়ে ৮টা থেকেই।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি নিশ্চিত করেছে। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে আজ মেট্রোরেল সেবা দান শুরু হলেও আছে একটি কঠোর নির্দেশনা। বিষয়টি ঈদুল আজহা সম্পর্কিত। ডিএমটিসিএলের সে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোরবানির পশুর চামড়া, কাঁচা অথবা রান্না করা মাংস নিয়ে মেট্রোরেলে ওঠা যাবে না।

মেট্রোরেলে যেন কোনো যাত্রী মাংস নিয়ে প্রবেশ করতে না পারেন, সেজন্যে প্রতিটি মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে যাত্রীদের কঠোরভাবে তল্লাশির মুখোমুখি হতে হবে। কারো কাছে মাংস থাকলে তাকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানা গেছে।

এদিকে আজ মেট্রোরেল চালু হলেও তা চলবে প্রতি ৩০ মিনিট পরপর। তবে কাল সোমবার থেকে স্বাভাবিক হবে চলাচল। সরকারি ছুটির দিনের সময়সূচি মেনে চলাচল করবে মেট্রোরেল।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হচ্ছে।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ দিনের ছুটি দেয়া হয়েছিল, তবে কোরবানির ঈদে এবার ছুটি বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102