রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিনের কৃতজ্ঞতা প্রকাশ ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; লুৎফর রহমান,এমপি; মোঃ রুহুল আমীন দুলাল,এমপি; মোহাম্মদ আক্তারুজ্জামান,এমপি; নেওয়াজ হালিমা আরলী,এমপি; মোঃ রফিকুল ইসলাম খান,এমপি ও মোঃ মতিয়ার রহমান, এমপি অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্হায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরসমুহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্হ বিভাগ ও দপ্তরসমুহের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্হায়ী কমিটির সদস্যবৃন্দকে অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২(বাহাত্তর)একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট এর বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩ টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০ টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যে সকল প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন(straight line) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102