রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এর জেরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের ২০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেলে তিনটার দিকে উপজেলার বুরকি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজী ইউনিয়নের বুরকি ও ইশবপুর গ্রামের মধ্যে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ইউপি চেয়ারম্যানের অবস্থান ছিল বুরকি গ্রামের পক্ষে। আজ রোববার বিকেল তিনটার দিকে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া ইশবপুরের হাজী সফির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের জায়গা মাপতে যান। প্রতিষ্ঠানটি তার চাচার নামে বলে জানা গেছে। জায়গা মাপ নিয়ে ওই সময় ইসবপুরের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তার ওপর হামলা করে ইশবপুরের গ্রামের লোকজন। খবর পেয়ে তার পক্ষ নিয়ে বুরকি গ্রামের লোকজন বাজারে অবস্থান নেয়। ওই সময় ইশবপুরের লোকজনও জড়ো হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন কমপক্ষে ৩৫ জন। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুরকি গ্রামের পক্ষে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া ছাড়াও রয়েছেন আব্দুল হাই, রাজ্জাক আলী, কবির উদ্দিন, আব্দুন নুর, মাসুক মিয়া, সফিক আলী, তাহির আলী, বশর উদ্দিন প্রমুখ। ইসবপুরের পক্ষে তাজ মিয়া, জনি মিয়া, জামিল মিয়া, কয়সর আলী, সানুর আলী, পারভেজ আহমদ, সঞ্জয়, রফিক আলী, তাজ উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক মোহাম্মদ সুজন মিয়া জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। অনেকেই আহত হন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102