রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের উত্তরায় লেক ও নালা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান শেল্টার থেকে জাতিসংঘে, ইরানের নেতাদের সফল কূটনীতি জীবনের সব আশা-আকাঙ্ক্ষা পূরণের দোয়া সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে, পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উয়েফা নেশন্স লিগে হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। চার মিনিট পর হ্যারি কেইনের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৬০ মিনিটে বদলি আলেক্স বায়েনার দুর্দান্ত শটে সমতা ফেরে। ৭৪ মিনিটে আরেক বদলি মিকেল ওয়ারসাবালের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। পেনাল্টি শুটআউট বাদ দিলে এই জয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকল স্পেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102