রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ

পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিন।

তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল এবং দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাকে যোগ্য মনে করে এই দায়িত্ব অর্পণ করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, “নেতৃবৃন্দের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই। ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করব।
অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিন আরও বলেন, নতুন দায়িত্ব পালনে সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এদিকে অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিনকে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত করায় তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও পেশাজীবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102