বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক রনি সঙ্গীয় ফোর্সসহ কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন সাইদুল ইসলামকে আটক করেন। পরে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনা করে তার বিরুদ্ধে পূর্ববর্তী একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102