রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আসছে দ্বাদশ জাতীয়  নির্বাচনে  প্রার্থী এবং কর্মী সমর্থকের প্রচারণায় জমে উঠেছে ঢাকা-১৮ আসনের নির্বাচনের প্রচারণা। সকাল থেকে নির্বাচন এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভোটারদের কাছে ভোট চান জাতীয় পার্টি প্রার্থী , স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের  প্রার্থীরা।

এই আসনে নির্বাচন করছেন মোট ১০ জন প্রার্থী।

আওয়ামী লীগের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী  খসরু চৌধুরীর কেতলী প্রতিকে,জাতীয় পার্টির শেরেফা কাদেরে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন ট্রাক, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়ার হাত ঘড়ি সহ সকল দলীয় প্রার্থীরা বিভিন্ন  সড়ক ঘুরে ভোটারদের কাছে  প্রতীকে ভোটের আবেদন জানান ।

বর্তমান এমপি হাবিব হাসানকে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ার জন্য মনোনীত করেছিল। জাপার সঙ্গে দলের রফা হওয়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালোভাবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী।

এদিকে ঢাকা ১৮ আসনের বেশিরভাগ কাউন্সিলর ও আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পদস্থ নেতাকর্মীরা  যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ট্রাক মার্কার সাথে ।  এজন্য স্থানীয় ভোটারদের ধারণা-এ আসনে তৃমূখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

ভোটের মাঠে এই তিন প্রার্থীর  কেউই পিছিয়ে নেই প্রচারণায়। সকাল থেকে সন্ধ্যা অব্দি নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সকলেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102