তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ।প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উত্তরার ইসলামাবাদ জামে মসজিদে আয়োজিত এই কর্মসূচিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।নিজ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন হাজী চান মিয়া বেপারী। আসরের নামাজের পর মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে মসজিদের মুসল্লিরা অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এই সময় হাজী চান মিয়া বেপারী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায়ও সবার নিকট দোয়া প্রার্থনা করেন।