নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিএনপি মনোনীত সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাজিম দেওয়ান।
এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচিতে দক্ষিণখান থানা তাঁতিদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।