বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। ভারত মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলেই মনে করছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে জয়সওয়ালের বক্তব্য থেকে তার ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না।

এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102