বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১ বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। বৈঠকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুসহ দুই দেশের পর্যটন খাত ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার শুরুতেই দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল দেশটির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেয়।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের যাতায়াত সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমানের। দুই দেশের যৌথ উদ্যোগে পর্যটক আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে কাজ করা জরুরি।’

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পর্যটন খাতের টেকসই উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন হাইকমিশনার অনিল সুকলাল।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হওয়া এ বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে, পর্যটন ও আকাশপথে যোগাযোগের গতি বাড়লে আগামী দিনে ঢাকা-প্রিটোরিয়া দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে।

সাক্ষাতে পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি)-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102