বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১

উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপি’র স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রাতে এসআরইউ এর বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ইউনিটটির ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102