নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।
মো. মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে মিছিলটি উত্তরা ১৩ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে ১০ নম্বর সেক্টর পর্যন্ত যায়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সক্রিয় রাখেন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মো. মোস্তফা কামাল হৃদয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন মুক্তার ও তোজাম্মেল হক সোহাগ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাইফুল হাসান সজিব, ৫১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল আহমেদ নিরব এবং সোহাগ মাহমুদসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।