সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কিশোর গ্যাং ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা বাড়ানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকে মহিলা আসন-৫ এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

 

মো. আমিনুল হক জানান, এসব কার্যক্রম বাস্তবায়নে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিন জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও পরিচালিত হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102