বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী উত্তরার দিয়াবাড়ীতে পুলিশের অভিযান, বিয়ার-ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৪ সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী মৎস্য অধিদপ্তরের বাজেট কর্মকর্তা মো: নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী নারায়ণগঞ্জে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে এবার যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাঙ্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে। আরও ৩টি ইউনিট রাস্তায় রয়েছে। সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে যোগ দিতে দেরি হচ্ছে।

এর আগে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ টিম এসআরটি।

এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102